সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় মাদরাসা জমি থেকে শতাধিক ফলন্ত কাঁঠালসহ গাছের ডাল কর্তন | চ্যানেল খুলনা

তালায় মাদরাসা জমি থেকে শতাধিক ফলন্ত কাঁঠালসহ গাছের ডাল কর্তন

তালা উপজেলার জেঠুয়া ফকিরপাড়া আহম্মদিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জমি থেকে শতাধিক ফলন্ত কাঁঠালসহ গাছের ডাল কাটার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষসহ এলাকাবাসীর মধ্যে ক্ষেভের সঞ্চার হয়েছে। আহম্মদিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা কমিটির সভাপতি মোঃ জব্বার ফকির জানান, ‘জেঠুয়া গ্রামের মোঃ সুলতান গাজী ও তার ছেলে মোঃ সেলিম গাজী শুক্রবার বিকালে মাদরাসার ফলন্ত শতাধিক কাঁঠালসহ গাছের ডাল কেটে নিয়ে গেছে। কাঁঠালগুলো প্রতি বছর মাদরাসার ছাত্রদের খাওয়ানো হয়। ’ মাদরাসার সদস্য মোঃ নজরুল ফকির জানান, ‘প্রায় ১০ বছর ধরে কাঁঠাল গাছে ফলন আসছে । জোরপুর্বক তারা গাছের ডালসহ কাঁঠাল কেটে নিয়ে গেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’ তবে জেঠুয়া গ্রামের মোঃ সেলিম গাজী জানান, ‘আমি গাছ কেটে ভুল করেছি। তার জন্য আমি ক্ষমা চেয়েছি।’ জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান, ‘গাছ কাটার বিষয়টি খুবই দুঃখজনক। মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি আমাকে জানিয়েছে।’ তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরি রেজাউল করিম জানান, মাদরাসার গাছ কাটার বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

‎তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

তালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।