সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় দুধে ভেজাল দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড | চ্যানেল খুলনা

তালায় দুধে ভেজাল দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তালা উপজেলার মহান্দী গ্রামে অভিযান চালায় সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় মহান্দী গ্রামের বসুদেব ঘোষের পুত্র উজ্জ্বল ঘোষের বাড়িতে অভিযান চালিয়ে ৪৭০ লিটার ভেজাল দুধ,  ৩৬ কেজি ভেজাল জেলি, ১০ লিটার সয়াবিন তেল, ব্লেন্ডার মেশিনসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। পরে তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস ভ্রাম্যমান আদালতে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। পরে ভেজাল দুধ ড্রেনে ফেলে ও জেলি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা এর সহকারী পরিচালক নাজমুল হাসান, সাতক্ষীরা নিরাপদ খাদ্য অফিসার মোখলেছুর রহমান, সদস্য মোঃ সাকিবুর রহমান, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর শরীফ মো. আব্দুল মতিনসহ পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস জানান, দুধে ভেজাল মেশানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী উজ্জ্বল ঘোষকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।