সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ও বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের শোক | চ্যানেল খুলনা

বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ও বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের শোক

নগরীর দৌলতপুর দেয়ানা উত্তর পাড়া এলাকার , দৌলতপুর থানা আওয়ামীলীগের সহ সভাপতি, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ, খুলনা জেলা শাখার সাবেক সভাপতি, কৃষি প্রশিক্ষণ ইনিস্টিউটের অবসরপ্রাপ্ত উপসহকারী প্রশিক্ষক বীর মুক্তিযোদ্ধা শেখ ওবায়দুল্লাহ (রনো) মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ও বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় মো: মোকলেছুর রহমান (মনা), আনিছুর রহমান, অঞ্জন বিশ্বাস, শেখ হাসিবুল হাসান নোমান, শেখ আবু হুরায়রা আহম্মদ সুজা, মহশিন আলী মিলন, নৃপেন্দ্রনাথ মন্ডল, তুষার কান্তি বিশ্বাস, হিরোনময় কুন্ডু, মারিয়া মিতুল, কামাল হোসেন, অভিজিৎ মন্ডল, জাহাঙ্গীর হোসেন, জিহাদুল ইসলাম, কমলেশ বালা, আল মাহফুজ, মোঃ মিজানুর রহমান, উত্তম রায়, শেখ তোফায়েল আহম্মেদ তুহিন তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

রবিবার (০৮ডিসেম্বর ) সকালে আানুমানিক ১১ টা ৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ, পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতির স্ত্রীর ইন্তেকালে শোক প্রকাশ

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

বিএনপি নেতা রুবায়েদ হোসেন বাবুর ইন্তেকাল, বিএনপির গভীর শোক প্রকাশ

খুলনা মহানগর বিএনপি’র সভাপতির ভাইয়ের মৃত্যুতে জেলা নেতৃবৃন্দের শোক

খালেদা জিয়া স্মরণে মানিক মিয়ায় নাগরিক শোকসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।