সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবির দশতলা জয়বাংলা একাডেমিক ভবনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণকাজ পরিদর্শনে উপাচার্য | চ্যানেল খুলনা

খুবির দশতলা জয়বাংলা একাডেমিক ভবনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণকাজ পরিদর্শনে উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের চলমান ৩৩৫ কোটি টাকার অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বিভিন্ন ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। আজ ১৩ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ১২টায় তিনি সরেজমিনে এসব অবকাঠামো নির্মাণকাজ পরিদর্শন করেন। প্রথমে তিনি নির্মাণাধীন দশতলা জয়বাংলা একাডেমিক ভবন পরিদর্শন করেন। পরে তিনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, কেন্দ্রীয় গবেষণাগার, সুলতানা কামাল জিমনেশিয়াম, টিএসসি ভবন, বাউন্ডারি ওয়াল এবং আইইআর ভবন পরিদর্শন করেন।
এসময় তিনি বিশেষ করে জয়বাংলা একাডেমিক ভবন এবং সুলতানা কামাল জিমনেশিয়াম ভবনের নির্মাণকাজে গতি পাওয়া সন্তোষ প্রকাশ করেন এবং অন্যান্য অবকাঠামো নির্মাণকাজ জোরদার করার জন্য নির্দেশনা দেন। এছাড়া তিনি কেন্দ্রীয় গবেষণাগারে স্থাপিত ইউনিভার্সাল টেস্টিং মেশিন (ইউটিএম) এর কার্যকরীতা পর্যবেক্ষণ করেন। এই মেশিন স্থাপিত হওয়ার ফলে রড, স্টিল, কাঠ, পাথরসহ বিভিন্ন নির্মাণ উপকরণের লোড টেস্টসহ গুণগতমান যাচাই সম্ভব হবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, নির্মাণ তত্ত্বাবধান কমিটির সভাপতি প্রফেসর ড. খো. মাহফুজ উদ দারাইন, অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, উপাচার্যের সচিব প্রিন্সিপ্যাল সায়েন্টিফিক অফিসার সঞ্জয় সাহাসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

খুবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

কুয়েট শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সেমিনার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।