সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালার কপোতাক্ষ নদের পাড় থেকে মৃতদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

তালার কপোতাক্ষ নদের পাড় থেকে মৃতদেহ উদ্ধার

সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদের পাড় থেকে লিয়াকত মোড়ল (৭০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তালা থানা পুলিশ তালা বাজার সংলগ্ন কপোতাক্ষ নদের পাড় থেকে মৃতদেহটি উদ্ধার করে। মৃত লিয়াকত মোড়ল খুলনার পাইকগাছা কাশিমনগর গ্রামের মৃত নাশির আলীর ছেলে।
মৃত লিয়াকত মোড়লের মেয়ে তালা সুজনসাহ গ্রামের মর্জিনা বেগম লাশটি শনাক্ত করে। এসময় মর্জিনা বেগম বলেন, চার দিন আগে আমার পিতা আমাদের বাড়িতে বেড়াতে আসে। শারীরিকভাবে ও মানসিকভাবে তিনি ভীষণ অসুস্থ ছিলেন। সোমবার সকাল অনুমান সাড়ে নযটার সময় তিনি আমাদের বাড়ি থেকে বের হন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরায় পাঠিয়েছে। তিনি আরও জানান, উদ্ধারের সময় লাশের পাশ থেকে একটা বিষের বোতল পাওয়া যায়। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বিষপানে তার মৃত্যু হয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।