সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটে ‘পোস্ট এ্যাক্রিডিটেশন রিভিউ ওয়ার্কশপ ফর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েটে ‘পোস্ট এ্যাক্রিডিটেশন রিভিউ ওয়ার্কশপ ফর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী ‘পোস্ট এ্যাক্রিডিটেশন রিভিউ ওয়ার্কশপ ফর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট’ (Post Accreditation Review Workshop for Civil Engineering Department) শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর শনিবার সকাল সোয়া ৯টায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাকক্ষে ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার।
ওয়ার্কশপে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর মেকাট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ এবং সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ জায়েদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রোকনুজ্জামান। ওয়ার্কশপে বিশ^বিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

খুবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

কুয়েট শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সেমিনার

কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খুবির গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দু’দিনব্যাপী গ্র্যান্ড রিইউনিয়ন উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।