সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন লিজ ট্রাস | চ্যানেল খুলনা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন লিজ ট্রাস

ব্রিটেনের রানি এলিজাবেথ দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাসকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছেন। এর মাধ্যমে মঙ্গলবার ট্রাস প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। ছয় বছরের চতুর্থ কনজারভেটিভ প্রধানমন্ত্রী হলেন তিনি। তিন বছর দায়িত্ব পালনের পর পদত্যাগে বাধ্য হওয়া বরিস জনসনের স্থলাভিষিক্ত হয়েছেন ট্রাস।
মঙ্গলবার লিজ ট্রাস রানি এলিজাবেথের সঙ্গে সাক্ষাতের জন্য রাজ পরিবারের স্কটিশ প্রসাদে যান। এ সময় তিনি ৯৬ বছর বয়সী রানির কাছে সরকার গঠনের অনুমতি চান।

এক বিবৃতিতে বাকিংহাম প্রাসাদের এক বিবৃতিতে জানিয়েছে, রানি এলিজাবেথের সঙ্গে লিজ ট্রাস সাক্ষাৎ করেছেন। রানি তাকে নতুন সরকার গঠনের অনুরোধ করেছেন। ট্রাস তার এ প্রস্তাব গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী ও ফার্স্ট লর্ড অব দ্য ট্রেজারি নিয়োগ পাওয়ার পর তিনি রানির হাতে চুমু দিয়েছেন।
যুক্তরাজ্যের ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন্ত্রী লিজ ট্রাস।
সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন গত ৭ জুলাই পদত্যাগের ঘোষণা দিলে ক্ষমতাসীন দর কনজারভেটিভ পার্টির নতুন নেতা ও নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। এর শেষ ধাপে সোমবার ৪৭ বছর বয়সী এই রাজনীতিক কনজারভেটিভ দলের নেতা নির্বাচিত হন। দলীয় ভোটাভুটিতে লিজ ট্রাস পেয়েছেন ৮১ হাজার ৩২৬ ভোট। আর তার প্রতিদ্বন্ধী ঋষি সুনাক পেয়েছেন ৬০ হাজার ৩৯৯ ভোট। ভোটাধিকার প্রয়োগ করেছেন মোট ভোটারের ৮২ দশমিক ৬ শতাংশ।
অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করা লিজ ট্রাস বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। বামপন্থী পরিবারে জন্ম নেওয়া ট্রাস প্রথমে লিবারেল ডেমোক্র্যাট ছিলেন। তবে ২০১০ সালে তিনি কনজারভেটিভ পার্টি থেকে এমপি নির্বাচিত হন। ট্রাস ব্রেক্সিটের বিপক্ষে ছিলেন। তবে ব্রিটিশরা ব্রেক্সিটের পক্ষে ভোট দিলে তিনি দ্রুত এর কট্টর সমর্থক হয়ে ওঠেন। এরপর ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন হলে তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসন লিজ ট্রাসকে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে গঠিত প্রতিনিধি দলের প্রধান করেছিলেন।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।