সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েটে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ২০২১-২০২২ইং শিক্ষাবর্ষের ১ম বর্ষ/লেভেল-১ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের সমন্বিত ভর্তি পরীক্ষা একযোগে ০৬ আগষ্ট শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ০১.৪৫টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। চুয়েট, কুয়েট ও রুয়েটে মোট ২৮৩৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৬৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে যার শতকরা হার ৭৯.৭১। কুয়েট ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় ৯৪২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৭২৩৩ জন উপস্থিত ছিল যার শতকরা হার ৭৬.৭৬। ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন ভর্তি পরীক্ষার বিভিন্ন কক্ষসমূহ পরিদর্শন করেন। এ সময় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি প্রফেসর ড. কে. এম. আজহারুল হাসান সহ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্টগণ উপস্থিত ছিলেন। কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ, গণমাধ্যম কর্মীগণ, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে ১২০ জন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০ জন, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগে ৬০ জন, লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০ জন, আরবান এন্ড রিজিওনাল প্লানিং (ইউআরপি) বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জন, আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন, ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগে ৬০ জন, এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগে ৩০ জন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) বিভাগে ৩০ জন, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগে ৩০ জন এবং সংরক্ষিত (ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীদের এবং চট্রগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য) ৫টি আসনসহ ৩টি অনুষদের অন্তর্গত ১৬টি বিভাগে সর্বমোট ১০৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। অপর দুটি বিশ^বিদ্যালয় চুয়েট ও রুয়েট তাদের নির্ধারিত আসন অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য চুয়েট, কুয়েট, রুয়েট এর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://admissionckruet.ac.bd)পাওয়া যাবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।