সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েটে “আইসিআইসিটিডি ২০২২” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন | চ্যানেল খুলনা

কুয়েটে “আইসিআইসিটিডি ২০২২” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২৯ জুলাই শুক্রবার দুই দিনব্যাপী ১ম “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ফর ডেভেলপমেন্ট (আইসিআইসিটিডি ২০২২)” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স উদ্বোধন হয়েছে। কুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজী (আইআইসিটি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে সকালে কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন সাইথ এশিয়ান ইউনিভার্সিটি, ইন্ডিয়া এর প্রফেসর ড. জগদিশ চান্দ বানশাল, কনফারেন্সের জেনারেল চেয়ার প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, কনফারেন্সের জেনারেল সেক্রেটারী প্রফেসর ড. মনির হোসেন। অনুষ্ঠানে কি-নোট সেশন-১ এ স্পিকার ছিলেন (ভার্চুয়ালী) ফ্লোরিডা পলিটেকনিক ইউনিভার্সিটি, ইউএসএ এর প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশিদ। উল্লেখ্য, ২৯-৩০ জুলাই দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে ৪৩ ওরাল সেশন, ৫ টি কি-নোট স্পিচ, ৩ টি ইনভাইটেড টকস, ১ টি সেমিনার এবং ৩ টি পেরালাল ওরাল সেশন অনুষ্ঠিত হবে। কনফারেন্সে দেশ-বিদেশী গবেষক, শিক্ষক, দেশের স্বনামধন্য প্রকৌশলী ও প্রযুক্তিবিদগণ অংশগ্রহন করছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।