সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীর মধুমতি নদীতে নৌবিহারে প্রধানমন্ত্রীর পুত্র জয় ও কন্যা পুতুল | চ্যানেল খুলনা

চিতলমারীর মধুমতি নদীতে নৌবিহারে প্রধানমন্ত্রীর পুত্র জয় ও কন্যা পুতুল

বাগেরহাটের চিতলমারীতে মধুমতি নদীতে ইঞ্জিন চালিত নৌকায় ভ্রমণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের পরিবারের সদস্যরা। সোমবার বেলা ২ টার দিকে প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়, কন্যা সায়মা ওয়াজেদ পুতুলসহ শেখ পরিবারের সদস্যরা টুঙ্গিপাড়া লঞ্চ ঘাট থেকে শেখ লুৎফর রহমান সেতুর নিচ দিয়ে মধুমতি নদীতে ট্রলার যোগে ভ্রমণ করেন। এ সময় মচন্দপুর ঘাট এলাকায় নদীর পাড় থেকে তাঁদের হাত নেড়ে শুভেচ্ছা জানান চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসকাত আহম্মেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক রবিন হীরাসহ আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

ফকিরহাটে বিভিন্ন অবদানে পাঁচ নারীকে সম্মাননা প্রদান

তালায় প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত!

ফকিরহাটে মতুয়া মহা সংঘের আহ্বায়ক কমিটি গঠন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।