সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটে বিশ্ব পরিবেশ দিবসের সেমিনার অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েটে বিশ্ব পরিবেশ দিবসের সেমিনার অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উপলক্ষে শিক্ষার্থীদের টেকসই ব্যবহার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি ২১ জুন মঙ্গলবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আরবান এন্ড রিজিওনাল প্লানিং বিভাগ ও জেজেএস সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনভাইরনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর আতিকুল ইসলাম। সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের আরবান এন্ড রিজিওনাল প্লানিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মোস্তফা সারোয়ার, জেজেএস সংস্থার এক্সিকিউটিভ ডাইরেক্টর এটি এম জাকির হোসেন, শাপলা নীরের প্রোগ্রাম অফিসার মোঃ আনিসুজ্জামান। অনুষ্ঠানে অতিথিরা বক্তৃতায় পরিবেশেগত অবক্ষয় কমানো ও জলবায়ু পরিবর্তন প্রশমন করার উপর জোর দেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের আরবান রিজিওনাল প্লানিং বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। মিতসুবিসি এবং শাপলা নীর এর সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার শেষে সকলে বিশ্ব পরিবেশ দিবস ২০২২ এর র‌্যালীতে অংশগ্রহণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।