সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালা মহিলা কলেজের সহকারী অধ্যাপক এম. এম. তহিদুজ্জামানের স্মরণে শোক সভা ও দোয়া অনুষ্ঠান | চ্যানেল খুলনা

তালা মহিলা কলেজের সহকারী অধ্যাপক এম. এম. তহিদুজ্জামানের স্মরণে শোক সভা ও দোয়া অনুষ্ঠান

তালা মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক এম. এম. তহিদুজ্জামানের স্মরণে শোক সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৮মে) তালা মহিলা কলেজের আয়োজনে কলেজের হলরুমে উক্ত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তালা মহিলা কলেজের সভাপতি ঘোষ সনৎ কুমার।
তালা মহিলা কলেজের প্রভাষক গাজী আসাদুজ্জামানের সঞ্চালনায় উক্ত দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি এম. এ. কাশেম, অধ্যক্ষ সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, শিক্ষকের পরিবারের পক্ষ থেকে তার শশুর আবু তালেব প্রমূখ। দোয়া অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স মসজিদের ইমাম তৌহিদূর রহমান।
উল্লেখ্য,গত ৫ই মে কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের হাতবাস গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে। তৌহিদুজ্জামান প্রতিষ্ঠাকালীন থেকে তালা মহিলা কলেজে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি

তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ দুই ভারতীয় নাগরিক আটক

তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।