সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক যুবক নিহত | চ্যানেল খুলনা

তালায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক যুবক নিহত

সাতক্ষীরা তালা উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক এক যুবক নিহত হয়েছে। শনিবার (১৪ মে) সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা বাজারের কাছে এই ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক যুবকের নাম মোঃ আবু তাহের (১৮)। সে তালা উপজেলার পাটকেলঘাটা থানার চৌগাছা গ্রামের শেখ নাসির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদশী মাহমুদুল হাসান জানান, ভ্যান চালক আবু তাহের সকালে পাটকেলঘাটা বাজারের কাছে রাস্তার পাশে ভ্যান রেখে মালামাল উঠাচ্ছিল। এসময় খুলনাগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফয়সাল আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই পথে তার মৃত্যু হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ সাতক্ষীরা সদর হাসাপাতালের মর্গে রয়েছে। ঘটনাস্থল থেকে হেলপার সহ ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। বিষয়টি হাইওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।