সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খু‌মেক হাসপাতা‌লে ডাক্তা‌রের অব‌হেলায় নারীর মৃত্যুর অ‌ভি‌যোগ : মারধর, আটক ২ | চ্যানেল খুলনা

খু‌মেক হাসপাতা‌লে ডাক্তা‌রের অব‌হেলায় নারীর মৃত্যুর অ‌ভি‌যোগ : মারধর, আটক ২

ডাক্তারের অব‌হেলায় রোগীর মৃত্যুর ঘটনা‌কে কেন্দ্র ক‌রে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে মারামা‌রির ঘটনা ঘ‌টেছে। এঘটনায় রোববার (১০ এপ্রিল) পু‌লিশ দু’জন‌কে আটক ক‌রে‌ছে।

খুলনার দৌলতপুর পাবলা কা‌রিকর পাড়ার মাওলানা আঃ রাজ্জা‌কের স্ত্রী পিয়ারুন বেগম দীর্ঘদিন নানা রো‌গে আক্রান্ত ছি‌লেন। শ‌নিবার রাত সা‌ড়ে ১২ টার দি‌কে তি‌নি অসুস্থ হ‌য়ে প‌ড়েন। প‌রিবা‌রের লোকজন রা‌তে খুলনা মে‌ডি‌কে‌লে চি‌কিৎসার জন্য নি‌য়ে আ‌সেন।

রা‌তে একা‌ধিকবার কর্তব‌্যরত চি‌কিৎসক‌কে ডাকা স‌ত্বেও চি‌কিৎসা দি‌তে আ‌সে‌নি। রাত তিনটার দি‌কে কেয়ারুন বেগ‌মের অবস্থা খারাপ হ‌লে ওই চি‌কিৎস‌কের রু‌মে গি‌য়ে ডাক‌লেও কোন সাড়াশব্দ দেয়‌নি। প‌রে পিয়ারুন বেগমের সন্তান মোঃ মোস্তা‌কিম বিল্লাহ চেয়ার দি‌য়ে ডাক্তার কামরুল ইসলাম‌কে মারধর ক‌রে।

এ‌ ঘটনায় ওই চি‌কিৎসকের হাত কে‌টে যায়। চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারামারির ঘটনা ঘটেছ। এ অভিযোগে পুলিশ দু’ জনকে আটক করেছে। রবিবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

মৃত পিয়ারুন বেগমের ভাইপো মামুন বলেন, নগরীর দৌলতপুর পাবলা কারিকর পাড়ার মাওলানা আঃ রাজ্জাকের স্ত্রী কেয়ারুন বেগম দীর্ঘদিন নানা রোগে আক্রান্ত ছিলেন। শনিবার রাত সাড়ে ১২ টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন রাতে খুলনা মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে আসেন। রাতে একাধিকবার কর্তব্যরত চিকিৎসককে ডাকা সত্বেও চিকিৎসা দিতে আসেনি। রাত তিনটার দিকে পিয়ারুন বেগমের অবস্থা খারাপ হলে ওই চিকিৎসকের রুমে গিয়ে ডাকলেও গেলে কোন সাড়া শব্দ দেননি। পরে পিয়ারুন বেগমের ছেলে মোঃ মোস্তাকিম বিল্লাহ চেয়ার দিয়ে ডাক্তার কামরুল ইসলামকে মারধর করে। এ ঘটনায় চিকিৎসকের হাত কেটে যায়। রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করে। মৃতের স্বামী ওই চিকিৎসকের কাছে ক্ষমা চাইতে গেলে তাকেও মারধর করে হাসপাতালের লোকজন। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এ অভিযোগে পুলিশ মৃত পিয়ারুন বেগমের দুই সন্তান তরিকুল ইসলাম কাবির ও সাদ্দাম হোসেনকে আটক করে সোনাডাঙ্গা থানায় নিয়ে আসে। তবে লাশ আটকে রাখা হয়েছে বলে তিনি এ প্রতিবেদককে জানিয়েছেন।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক জানান, রাতে পিয়ারুন বেগম নামে এক মহিলা মারা যায়। রোগীর স্বজনরা হাসপাতালে ভাংচুর চালায়। হাসপাতালের চিকিৎসক ও কতৃপক্ষ দু’জনকে আটক রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।