সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ক্ষমতা হস্তান্তর করলেন ইয়েমেনের প্রেসিডেন্ট | চ্যানেল খুলনা

ক্ষমতা হস্তান্তর করলেন ইয়েমেনের প্রেসিডেন্ট

ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদি জানিয়েছে, তিনি তার ডেপুটিকে বরখাস্ত করেছেন এবং তার ক্ষমতাও প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের হাতে হস্তান্তর করেছেন।
এর পর ইয়েমেন চলমান ধ্বংসাত্মক যুদ্ধ থামাতে সৌদি আরব হাদিকে হুথিদের সঙ্গে আলোচনা শুরুর আহ্বান জানানোর পাশাপাশি দেশটিকে কয়েক বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দেয়।

বৃহস্পতিবার ইয়েমেনের প্রেসিডেন্ট বলেন, দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্সিয়াল পরিষদ প্রেসিডেন্ট ও তার ডেপুটির দায়িত্ব সামলাবে। খবর আলজাজিরার।
হাদি রিয়াদে অনুষ্ঠিত শান্তি আলোচনার শেষ দিনে টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন, আমি আমার পূর্ণ ক্ষমতা অপরিবর্তনীয়ভাবে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের কাছে অর্পণ করছি।
এ ঘোষণার পর সৌদি আরব জানায়, তারা যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনীতিকে সহায়তার জন্য তিন বিলিয়ন মার্কিন ডলার ব্যবস্থা করছে।
দেশটি বলছে, এর মধ্যে ২ বিলিয়ন দেবে রিয়াদ। বাকি ১ বিলিয়ন দেবে সংযুক্ত আরব আমিরাত।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে খবরে বলা হয়, রিয়াদ ইয়েমেন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছে।
যদিও ইয়েমেন নিয়ে আলোচনায় সৌদি আরবে অনুষ্ঠিত সম্মেলনে অংশ নেয়নি হুতিরা।
২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখলে নিলে যুদ্ধ শুরু হয়। এর পর হাদি পালিয়ে যান দেশের দক্ষিণে। দীর্ঘ লড়াইয়ের কারণে সৃষ্ট পরিস্থিতিকে জাতিসংঘ বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট হিসেবে অভিহিত করেছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

হাত এখনও ট্রিগারে: ইরানের কড়া হুঁশিয়ারি, লেবাননে হামলায় নিহত ২০০ ছাড়াল

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।