সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম’র ৭৩তম জন্ম বার্ষিকী | চ্যানেল খুলনা

আজ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম’র ৭৩তম জন্ম বার্ষিকী

আজ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম’র ৭৩তম জন্ম বার্ষিকী। তিনি ১৯৪৮ সালের ১লা এপ্রিল সাতক্ষীরা জেলাধীন তালা উপজেলার কৃষ্ণকাটি গ্রামে জন্মগ্রহণ করেন। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। এই বীর সেনানী জীবদ্দশায় অসাম্প্রদায়িক রাজনীতিক হিসেবে সমাজ পরিবর্তনের ও দুর্নীতিমুক্ত আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিপ্লবী আদর্শের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কয়েকবার কারা বরণ করেন। ১৯৭১ সালে তালা থানার মুজিব বাহিনীর প্রধান হিসাবেও তিনি দায়িত্ব পালন করেন। তার নির্দেশনায় কপিলমুনি রাজাকার ঘাঁটি আক্রমণ ও সফলতা অর্জন করেন। তিনি গত ৫ জুলাই ২০১১ খ্রিঃ মঙ্গলবার না ফেরার দেশে চলে যান। এই বীর সেনানীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা মোড়ল আঃ সালাম ফাউন্ডেশন তালা উপজেলা কমিটির উদ্যোগে আজ শত্রুবার সকাল ১০টায় তালা প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।