সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

তালায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সাতক্ষীরার তালায় অজ্ঞাত এক ব্যক্তির (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটী গ্রামের একটি পুকুর থেকে উক্ত লাশটি উদ্ধার করা হয়। তবে লাশের চোখে ক্ষতচিহ্ন দেখা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী জানায়, বেশ কয়েকদিন ধরে লোকটি এলাকায় ঘোরাফেরা করতো। তাকে কেউ চিনতো না। বৃহস্পতিবার দুপুরের দিকে কৃষ্ণকাটী গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি কিছুটা মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে কয়েকজন জানায়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।