সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় জামায়াতের-আমীর সেক্রেটারীসহ ৬ নেতা-কর্মী আটক | চ্যানেল খুলনা

তালায় জামায়াতের-আমীর সেক্রেটারীসহ ৬ নেতা-কর্মী আটক

সাতক্ষীরার তালা পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের আমীর, সেক্রেটারীসহ ৬ নেতা-কর্মীকে আটক করা হয়। বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোরে তালা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে এসআই (নিঃ) ইমন হাসান সংগীয় অফিসার ফোর্সসহ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো উপজেলা জামায়াতের আমীর কাটাখালি গ্রামের মৃত শেখ ইউসুফ আলীর ছেলে মাওলানা মফিজুল ইসলাম (৫৫), সেক্রেটারী নোয়াকাটি গ্রামের মোঃ মহিউদ্দিন মোড়লের ছেলে অধ্যাপক ইদ্রীস আলী মোড়ল (৫০), জামায়াত কর্মী সুজানসাহা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে শেখ নুরুল ইসলাম(৭০), বারাত গ্রামের মোঃ আফাজ উদ্দনি শেখের ছেলে মোঃ মোশারফ হোসেন(৫১), উথালী গ্রামের মৃত আকছেদ আলী সরদারের ছেলে মোঃ আজাহারুল ইসলাম (৬৫) এবং মোঃ আমজাদ সরদারের স্ত্রী মোছাঃ রেবেকা বেগম (৫৪)।
পুলিশ জানায়, জনমনে ভীতি তৈরী ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সরকারের ভাবমূর্তী ক্ষুন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অপরাধে আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারা মোতাবেক তালা থানায় মামলা হয়। যার মামলা নং-১২, তারিখ-৩১/০৩/২২ ইং।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।