সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবির এইচআরএম ডিসিপ্লিনে নবীনবরণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবির এইচআরএম ডিসিপ্লিনে নবীনবরণ অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও ১৭ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনাতনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূরুন্নবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর মো. মিজানুর রহমান। সভাপতিত্ব করেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. তরুণ কান্তি বোস।
অনুষ্ঠানে শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক কাজল কর্মকার। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ১৭ ব্যাচের আসিফা আফরিন জেমিম, ১৮ ব্যাচের নূরে আলম সিদ্দিকি, ২০ ব্যাচের মাইমুনা বিশ্বাস ও ২১ ব্যাচের লোটাস চাকমা। অনুষ্ঠানে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষ্যে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

ফেল থেকে পাস ৪ হাজার ৫৮৫, নতুন করে জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।