সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় নারীর ক্ষমতায়নে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় নারীর ক্ষমতায়নে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাতক্ষীরা তালায় গ্রামীণ অসহায় দরিদ্র নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিশেষ উঠান বৈঠক ও তথ্যকেন্দ্রের ৫৫ তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তালার তথ্যকেন্দ্রের আয়োজনে মঙ্গলবার (২৯ মার্চ) বিকালে উপজেলা খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন তালা উপজেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায়ের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু। সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার ও বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ। ইউপি সদস্য শিরিনা সুলতানা, বিকাশ মন্ডল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে ৫০ জন গ্রামীণ সুবিধাবঞ্চিত নারী অংশগ্রহণ করেন। আলোচনা শেষে প্রান্তিক মহিলাদের মাঝে ভাতা প্রদান করা হয়।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

‎তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

তালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।