সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে তরমুজ ও শশা গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে তরমুজ ও শশা গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে এক আসহায় দরিদ্র কৃষকের ক্ষেতের প্রায় ৩ শ তরমুজ ও শশা গাছ উপড়ে ফেলেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার দেবরাজ গ্রামে।পঞ্চকরণ ইউনিয়নের ওই গ্রামের মৃত, আ. আহাদ শেখের ছেলে জাকির হোসেন শেখ জানান, দীর্ঘদিন ধরে কৃষি কাজ করে জীবীকা নির্বাহ করে আসছেন। প্রতি বছরের ন্যায় এবছরও তিনি তার কৃষি ক্ষেতে তরমুজ ও শশার চাষাবাদ করেছেন। বর্তমানে তার ক্ষেতের তরমুজ ও শশা গাছে ফুলও ফল ধারন করেছে। প্রতিদিন সকাল থেকে রাত ১০ টা/১১ টা পর্যন্ত তিনি তার ক্ষেতের পরিচর্জা করে থাকেন। ঘটনার দিন রোববার রাত সাড়ে ১০ টার দিকে ক্ষেতের কাজ করে বাড়িতে যান। কৃষক জাকির শেখ পরের দিন সোমবার সকালে ক্ষেতে গিয়ে দেখতে পান তার ক্ষেতের প্রায় ৩শ টি তরমুজ এবং শশা গাছ কে বা কারা মাটি থেকে উপড়ে ফেলেছে। কৃষক জাকির ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারকে অবহিত করেন এবং চেয়ারম্যানের পরামর্শে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পাঁচগাঁও ফাড়ি পুলিশের ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। ফাড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
এ বিষয়ে উপজেলা উপ সহকারী কৃষি আফিসার দিপঙ্কর সমাদ্দার বলেন, ঘটনাটি দুখঃজনক। তিনি প্রতি সপ্তাহে কমপক্ষে একবার কৃষক জাকিরের ক্ষেত পরিদর্শন করে তরমুজ চাষে উদ্বুদ্ধ করার পাশাপশি প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছেন বলে জানান।

এ সর্ম্পকে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, কৃষক জাকিরের তরমুজ ও শশা গাছ উপড়ে ফেলার খবর শুনেছি। দুর্বৃত্তদের চিহিৃত করার জোর দাবি জানাচ্ছি প্রশাসনে প্রতি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।