সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে দুর্বৃত্তদের হামলায় গৃহবধূ সহ ৩ শিক্ষার্থী আহত | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে দুর্বৃত্তদের হামলায় গৃহবধূ সহ ৩ শিক্ষার্থী আহত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদরের পশ্চিম সরালিয়া গ্রামের দুর্বৃত্তদের হামলায় গৃহবধূ সহ ৩ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার রাত ৯ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হল, শাহনাহ বেগম (৩৬), দাখিল পরীক্ষার্থী রাকিব শেখ (১৬), ১০ শ্রেণীর ছাত্রী লামিয়া (১৪) ও মারিয়া (১৫)। এদের মধ্যে গুরুতর আহত শাহনাহ বেগম ও রাকিব শেখকে মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, ঘটনার রাতে বাদশা শেখের স্ত্রী শাহনাহ বেগম , তার মেয়ে লামিয়া আকতার ও কবির শেখের মেয়ে মারিয়া আকতার তাদের পুরাতন বাড়ি থেকে নতুন বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে রাস্তায় প্রতিবেশি সত্তার শেখের পুত্র মিলন শেখের নেতৃত্বে দুর্বৃত্তরা তাদের মারপিট ও কুপিয়ে আহত করে । এসময় তাদের আত্মচিৎকারে রাকিব শেখ এগিয়ে গেলে তাকে মারপিট করে রক্তাক্ত জখম করে। হামলাকারীদের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। জমি-জমা নিয়ে বিরোধের ধরে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।
এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে। এছাড়াও বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।