সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় তিনদিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন | চ্যানেল খুলনা

তালায় তিনদিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন

সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ বইমেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি,

বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, বীর মুক্তিযোদ্ধা মঈনুল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রহমান, তালা প্রেসক্লাব সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, তালা বাজার বনিক সমিতির সভাপতি সৈয়দ জুনায়েদ আকবর, তালা থানার উপ পরিদর্শক প্রীতিশ রায়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। উদ্বোধনের পরে অতিথিরা মেলায় আগত সকল স্টল পরিদর্শন করেন। এবারের বইমেলায় তালা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ- গ্রন্থগার, মুক্তিযোদ্ধা কমান্ড, পানি কমিটি, ইসলামিক ফাউন্ডেশন, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, তালা মহিলা কলেজ, পল্লী সঞ্চয় ব্যাংকসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

‎তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

তালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।