সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | চ্যানেল খুলনা

খুলনায় আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের জনপ্রিয় গণমাধ্যম দৈনিক আমার সংবাদ হাঁটি হাঁটি পা পা করে দশম বছরে পদার্পণ করছে। এ উপলক্ষে খুলনায় র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) খুলনার দৌলতপুর নাইস ফাউন্ডেশন মিলনায়তনে বর্ষপূর্তি অনুষ্ঠান অনলাইনে উদ্বোধন করেন, দৈনিক আমার সংবাদের সম্পাদক ও প্রকাশক হাশেম রেজা।
এ সময় তিনি বলেন, সংবাদকর্মী একটি মহান পেশা। এই পেশায় নিজেদের সততার ও সম্মানের সাথে সচেতন হয়ে কাজ করতে হবে। সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় একটি সংবাদপত্র প্রতিষ্ঠিত হয়, সামনের দিকে এগিয়ে যায়।
খুলনা ব্যুরো প্রধান মো: একরামুল কবিরের সভাপতিত্বে ও জেলা প্রতিনিধি মো: বেল্লাল হোসেন সজল-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: মুন্সি মাহবুব আলম সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম নূর হাসান জনি, লেখক ও সিনিয়র সাংবাদিক শেখ আবু আসলাম বাবু।
এ সময় দৈনিক আমার সংবাদের বটিয়াঘাটা প্রতিনিধি ও বটিয়াঘাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, ডুমুরিয়া প্রতিনিধি অরুন দেব নাথ, দাকোপ প্রতিনিধি মো: মামুনুর রশিদ, পাইকগাছা প্রতিনিধি কৃষ্ণ রায়, কয়রা প্রতিনিধি মো: শহিদুল ইসলাম ও দিঘলিয়া উপজেলা সালাহউদ্দীন মোল্লা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সময়ের খবর ও ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মিলন, দৈনিক আমাদের অর্থনীতির খুলনা জেলা প্রতিনিধি মো: হাসানুর রহমান তানজির, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দীন, আড়ংঘাটা প্রেস ক্লাবের সভাপতি গোলাম রসুল বাদশা, মো: আশিকুর রহমান, গাজী মাকুল উদ্দীন, মিজানুর রহমান স্বাধীন, মো: নূরুল আমিন, সুমন হোসেন, প্রান্ত বিশ্বাস, এস এম আর জয়, শেখ জিহাদ, অজিত রায়, সিরাজুল ইসলাম, নাইস ফাউন্ডেশনের সমন্বয়কারী মো: বাবলুজ্জামান-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।##

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

প্রেস রিলিজ আরও সংবাদ

সম্রাট-মহেন-সুনীলসহ খুলনা সাংবাদিক ইউনিয়নের ১৬ জনের সদস্য পদ বাতিল

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা

এফসিএস নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনে খুলনা জেলা বিএনপি’র ছয়দিনের কর্মসূচি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।