সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েটে অডিটরিয়াম ভবন সম্প্রসারণ ও আধুনিকীকরণ এর শুভ উদ্বোধন | চ্যানেল খুলনা

কুয়েটে অডিটরিয়াম ভবন সম্প্রসারণ ও আধুনিকীকরণ এর শুভ উদ্বোধন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (কুয়েট) অডিটরিয়াম ভবন সম্প্রসারণ ও আধুনিকীকরণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অডিটরিয়াম ভবন সম্প্রসারণ ও আধুনিকীকরণ এর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদ, কুয়েটের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের পরিচালক ড. মোঃ জুলফিকার হোসেন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. কাজী এবিএম মহিউদ্দিন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডীন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, পরিচালক, বিভিন্ন দপ্তর প্রধান, শাখা প্রধানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অডিটরিয়ামের ফ্লোর এরিয়া সম্প্রসারণ, ইনটোরিয়র ও শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা, নতুন ও আধুনিক সাউন্ড সিস্টেম, শীতাতাপ নিয়ন্ত্রণ, উন্নত লাইটিং ব্যবস্থা, উন্নত অগ্নি নির্বাপন ব্যবস্থা, উন্নত আসন ব্যবস্থা, উন্নত মানের স্টেজ, দুই ধাপে অটোকনট্রল স্ক্রিন স্থাপন ইত্যাদির মাধ্যমে কুয়েটের অডিটরিয়াম ভবন সম্প্রসারণ ও আধুনিকীকরণ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

ফেল থেকে পাস ৪ হাজার ৫৮৫, নতুন করে জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।