সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বৃহস্পতিবার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু | চ্যানেল খুলনা

বৃহস্পতিবার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) থেকে আবারও নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করবে। তবে এবার প্রতি কেজি মসুরের ডালের দাম বাড়ানো হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) টিসিবি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) থেকে ট্রাক সেল কার্যক্রম শুরু করা হবে। সংস্থাটি চলতি ২০২১-২২ অর্থবছরে অষ্টমবারের মতো এ কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
গত ২৭ জানুয়ারি থেকে টিসিবির ট্রাক সেল কার্যক্রম বন্ধ রয়েছে। দেশের সব মহানগর, জেলা ও উপজেলার ডিলার পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকে করে টিসিবি পেঁয়াজ, মসুর ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রি করবে। এ কার্যক্রম আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
মসুর ডালের দাম বাড়ানোর বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির বলেন, বাজারদরের সঙ্গে সমন্বয়ের জন্য ডালের দাম ৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে।
এই ট্রাক সেল থেকে একজন ক্রেতা প্রতি কেজি চিনি ৫৫ টাকায়, মসুর ডাল ৬৫ টাকায়, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকায় এবং প্রতি কেজি পেঁয়াজ ৩০ টাকায় কিনতে পারবেন। একজন ক্রেতা সর্বনিম্ন দুই কেজি মসুর ডাল, দুই থেকে সর্বোচ্চ পাঁচ কেজি পেঁয়াজ, দুই কেজি চিনি ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

অর্থনীতি আরও সংবাদ

সোনার দাম ভরিতে এক লাফে বাড়ল ২,২১৬ টাকা

আবারও বেড়েছে সোনার দাম, প্রতি ভরি ২২১৪৪১ টাকা

চট্টগ্রামে বন্যায় ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত: অর্থমন্ত্রী

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা

সোনার দাম কমলো ভরিতে ৩,২৬৬ টাকা

তিন দিন কমার পর বাড়ল সোনার দাম, ভরিতে বৃদ্ধি ৪৪৩২ টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।