সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফের হাসপাতালে মাহাথির মোহাম্মদ | চ্যানেল খুলনা

ফের হাসপাতালে মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দেশটির সাবেক প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
মাহাথির মোহাম্মদকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের কার্ডিয়াক কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী কী ধরনের অসুস্থতায় ভুগছেন সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি তিনি।

এ নিয়ে দেশটির বর্তমান সংসদ সদস্য এবং ৯৬ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীকে চলতি মাসে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি করা হলো। গত ৯ জানুয়ারি মাহাথির মোহাম্মদকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
সেখানে একটি সফল অস্ত্রোপচারের পর গত সপ্তাহে হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। ওই সময় এক বিবৃতিতে জানানো হয়, সাবেক এই প্রধানমন্ত্রীর শরীরে ‘ইলেক্টিভ মেডিক্যাল প্রসিডিউর’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট বলেছে, অপ্রত্যাশিত কোনও ঘটনা ছাড়াই অস্ত্রোপচারটি সফল হয়। মাহাথির মোহাম্মদের হার্টের পুরোনো সমস্যা রয়েছে। গত বছরের ১৬ ডিসেম্বর হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেই সময় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ছাড়া পান তিনি।
২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মাহাথির মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। ৯২ বছর বয়সে ২০১৮ সালে বিরোধী জোটকে পরাজিত করে তিনি ফের দেশটির প্রধানমন্ত্রী হন। কিন্তু দুই বছরেরও কম সময়ে তার সরকার ভেঙে যায়। মালয়েশিয়ার রাজনীতিতে তিনি প্রভাবশালী ব্যক্তিত্ব।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

নিজের নাম থেকে ‌‘নেতানিয়াহু’ বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

তরুণীর বিরুদ্ধে ভাড়াটে খুনি দিয়ে বাবা-মাকে হত্যার অভিযোগ

ভারতীয় খাবারে অরুচি, কারাগারে নিজে রান্নার অনুমতি চেয়ে অনশন মার্কিনির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।