সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটে ন্যানো টেকনোলজি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েটে ন্যানো টেকনোলজি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ‘ন্যানো টেকনোলজিঃ স্মল থিংস ম্যাটার অ্যান্ড হ্যাভ পাওয়ার টু ট্রান্সফর্ম এনার্জি, হেলথ অ্যান্ড দ্যা এনভাইরনমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কুয়েটের প্রসাশনিক ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ। সেমিনারে রিসোর্র্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের বাল্টিমোরের কোপিন স্টেট ইউনিভার্সিটির ন্যাচারাল সায়েন্সেস বিভাগের সেন্টার অফ ন্যানো টেকনোলজির প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. জামাল উদ্দিন। সেমিনার শেষে কুয়েট এবং যুক্তরাষ্ট্রের কপিন স্টেট ইউনিভার্সিটির মাঝে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। এতে কুয়েটের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা এবং কপিন স্টেট ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন প্রফেসর ড. এম জামাল উদ্দিন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

খুবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

কুয়েট শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সেমিনার

কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খুবির গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দু’দিনব্যাপী গ্র্যান্ড রিইউনিয়ন উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।