সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছে না সরকার : শিক্ষামন্ত্রী | চ্যানেল খুলনা

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছে না সরকার : শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের এখনো কোনো পরিকল্পনা হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার সাভারে পোস্টাল ট্রেনিং সেন্টার (পিটিসি)-তে গণমাধ্যমের সাথে আলাপকালে দীপুমনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের টিকাদান কর্মসূচি জোরদারভাবে চলছে। শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি চলছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে সেই টিকাদান কর্মসূচিতে আবার ভাটা পড়ার আশঙ্কা রয়েছে।’
দীপু মনি বলেন, ‘আমরা গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছি। আমরা এখনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের খবর পাইনি। স্বাস্থ্য অধিদপ্তরও বিষয়টি খুব নজরে রাখছে। আমরা জাতীয় পরামর্শ কমিটির সাথেও যোগাযোগ রাখছি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা এখনো ভাবছি না। যত দূর সম্ভব জীবন স্বাভাবিক রেখে স্বাস্থ্যবিধি মেনে এই করোনা মোকাবিলা করতে হবে, এটাই আমাদের সিদ্ধান্ত।’তবে যদি বড় প্রয়োজন দেখা দেয়, তখন বিষয়টি দেখবেন বলে জানান শিক্ষামন্ত্রী।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।