সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কার্যক্রমে ইউজিসির মানা | চ্যানেল খুলনা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কার্যক্রমে ইউজিসির মানা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কার্যক্রম নিয়ে চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নতুন নিয়োগের উদ্যোগ থেকে বিরত থাকতে বলেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রারকে এক চিঠি পাঠানোর হয়েছে বলে বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ কার্যক্রম পর্যালোচনা ও তদন্ত করার জন্য বর্তমানে ইউজিসির একটি তদন্ত কমিটি কাজ করছে এবং কমিটি শীঘ্রই তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

“গত বছরের ৪ নভেম্বর ও ৯ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা চিঠির নির্দেশনা প্রতিপালন এবং ইউজিসির তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের আগে কোন ধরনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা সমীচীন নয়।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কী কী পদক্ষেপ নিয়েছে তা ইউজিসি কর্তৃপক্ষকে অবহিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের মুখে গত বছর খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের কার্যক্রম স্থগিত করে শিক্ষা মন্ত্রাণালয়। অভিযোগ তদন্তে একটি কমিটিও গঠন করা হয়।

কিন্তু এর মধ্যেই ১৭ থেকে ১৮ জানুয়ারি ও ২০ থেকে ২৩ জানুয়ারি বিভিন্ন পদে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের জন্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।
-বিডিনিউজ

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জুনের প্রথম ভাগ

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর যোগদান

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।