সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুকৃবি ছাত্রলীগের শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ | চ্যানেল খুলনা

বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুকৃবি ছাত্রলীগের শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নিজ হাতে গড়া ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ৪ জানুয়ারি ২০২২ মঙ্গলবার বাঙালী ছাত্রসমাজের প্রাণপ্রিয় এই সংগঠনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিগুলোর মধ্যে ছিল সকালে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা ও ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণ, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, শিক্ষকমন্ডলী, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।