সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি মূল্যায়নে দেশের ৪৬ বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় কুয়েট | চ্যানেল খুলনা

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি মূল্যায়নে দেশের ৪৬ বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় কুয়েট

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ২০২০-২০২১ অর্থবছরে এপিএ বাস্তবায়নে ৪৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে কুয়েট। প্রকৌশল বিশ্ববিদ্যালয় মধ্যে প্রথম। ২০২০-২১ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আওতাধীন বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ৯২.১৫ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে অত্র বিশ্ববিদ্যালয়।
রবিবার (০৫ ডিসেম্বর) ইউজিসির পাঠানো মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন মূল্যায়নে প্রথম হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
দক্ষতা ও দায়বদ্ধতার এমন নজির স্থাপন করায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন । তিনি বলেন, নানা চ্যালেঞ্জ স্বত্ত্বেও আমাদের শিক্ষক- কর্মকর্তা ও কর্মচারীরা যে একাগ্রচিত্তে কাজ করে চলেছেন এই স্বীকৃতি তারই প্রমাণ। ভবিষ্যতে শিক্ষা-গবেষণায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে এ স্বীকৃতি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
সরকারি দপ্তর-সংস্থা ও প্রতিষ্ঠানের দক্ষতা ও দায়বদ্ধতা বাড়ানোর লক্ষ্যে ২০১৪-১৫ অর্থবছরে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) প্রবর্তন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।