সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ ডিসেম্বরের মধ্যে দিয়াবাড়ি-আগারগাঁও রুটের ট্রায়াল | চ্যানেল খুলনা

৫ ডিসেম্বরের মধ্যে দিয়াবাড়ি-আগারগাঁও রুটের ট্রায়াল

প্রায় শেষের পথে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণাধীন দেশের প্রথম মেট্রোরেলের দিয়াবাড়ি-আগারগাঁও অংশের কাজ। আগামী বছর উম্মুক্ত করে দেওয়া হবে মেট্রোরেলের এ অংশটি। এখন চলছে উড়াল রেলপথে ট্রেনের পরীক্ষামূলক (পারফরম্যান্স টেস্ট) চলাচল। তারই অংশ হিসেবে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশে ট্রেনের পরীক্ষামূলক চলাচল সম্পন্ন করা হবে।
শুক্রবার (৩ ডিসেম্বর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা এখনো তারিখ চূড়ান্ত করিনি। তবে দু-একদিনের মধ্যে তারিখ চূড়ান্ত হবে। তখন সবাইকে বিষয়টি জানিয়ে দেব।
তিনি আরও বলেন, আমরা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দিয়াবাড়ি থেকে আগারগাঁও রুটে মেট্রোরেল পরিচালনা করব। এ জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী গত ২৯ নভেম্বর দিয়াবাড়ি থেকে মিরপুর-১০-এর কাছে ৬ নম্বর স্টেশন পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল সম্পন্ন করেছি।
গত ২৭ আগস্ট দিয়াবাড়ি থেকে মিরপুরের পল্লবী পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছিল। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে দিয়াবাড়ি থেকে মিরপুর ১০ নম্বরের কাছে ৬ নম্বর রেলস্টেশন পর্যন্ত ছয় বগির একটি ট্রেন চালানো হয়। ওই দিন দুপুর ১টার দিকে মেট্রোরেলের এ অংশে ট্রেন পরিচালনা করা হয়। ট্রেনের গতি ছিল ঘণ্টায় পাঁচ কিলোমিটার।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ

২৩ দিন পর খোঁজ মিলল কলাবাগান থানার এসআই রাকিবুলের

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি : আজও বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

মুরগির দাম কমলেও বেড়েছে মাছের দাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।