সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাটকেলঘাটা খাদ্যগুদামে অভ্যন্তরীণ আমন সংগ্রহ উদ্বোধন | চ্যানেল খুলনা

পাটকেলঘাটা খাদ্যগুদামে অভ্যন্তরীণ আমন সংগ্রহ উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা খাদ্যগুদামে ২০২১-২০২২ অর্থবছরে অভ্যন্তরীণ আমন সংগ্রহ মৌসুমে খাদ্যশস্য সংগ্রহের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা ১ (তালা – কলারোয়া) আসনের সাংসদ অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।
বুধবার সকাল ৯ টায় পাটকেলঘাটা গুদাম চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোপাল চন্দ্র, খলিল নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল হাই, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক, মিল মালিক সমিতির সভাপতি ইবাদুল ইসলাম, প্রণয় কুমার পাল.মোয়াজেম হোসেন রঞ্জু ।
স্বাগত বক্তব্যে পাটকেল ঘাটা ভারপ্রাপ্ত কর্মকর্তা খাদ্য মোঃ আবুল হাসান বলেন আমন মৌসুমে মিলারদের নিকট থেকে ৪০ টাকা কেজি দরে ২৫০৬ মেট্রিকটন চাল ও কৃষকদের নিকট থেকে ২৭ টাকা কেজি দরে ৫১৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রধান অতিথি এমপি তার বক্তব্যে বলেন কোন কৃষক যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মিলার ও কৃষকদের নিকট থেকে মানসস্মত চাল ও ধান সংগ্রহ করতে হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।