সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ভোট ২৩ ডিসেম্বর | চ্যানেল খুলনা

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ভোট ২৩ ডিসেম্বর

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর ভোটের দিন রেখে এ তফসিল ঘোষণা করা হয়। বুধবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এই তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর, মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। আর ভোটগ্রহণ করা হবে ২৩ ডিসেম্বর।

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মঙ্গলবার মাঠে নেমেছেন বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। মাঠে রয়েছেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার এসব নির্বাচনের প্রচার শেষ হয়েছে। আজ বুধবার কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী মালামাল পাঠানো হবে।
দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আইনি জটিলতার কারণে বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। সবমিলিয়ে এ ধাপে ৮৩৫টি ভোট হতে পারে। ৮১জন চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ভোট হবে। আর পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্যদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওইসব ইউনিয়ন পরিষদে ভোটের কোনো দরকার হবে না।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

জুনের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠে থাকা সব সেনা

এত চমৎকার নির্বাচন দেশে আগে হয়নি: সেনাপ্রধান

পশ্চিমবঙ্গ থেকে পুশইন ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেওয়ার প্রস্তাব স্পিকারের

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।