সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
যুক্তরাষ্ট্রে কনসার্টে পদদলিত হয়ে নিহত ৮ | চ্যানেল খুলনা

যুক্তরাষ্ট্রে কনসার্টে পদদলিত হয়ে নিহত ৮

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেক্সাসের হিউস্টন শহরে আয়োজিত এক কনসার্টে পদদলিত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও প্রায় ৩০০ মানুষ। স্থানীয় সময় শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, র‌্যাপার ট্রাভিস স্কটের গান চলার সময় রাত সোয়া ৯টার দিকে বিপুল সংখ্যক ভক্ত মঞ্চের সামনের দিকে যেতে চাপাচাপি, ধাক্কাধাক্কি শুরু করলে আতঙ্কজনক অবস্থার সৃষ্টি হয়, অনেকেই অজ্ঞান হয়ে পড়েন।

হিউস্টনের দমকল বিভাগ জানায়, তারা পরে যে ১৭ জনকে হাসপাতালে নিয়ে যায়, তার মধ্যে ১১ জনেরই হৃদরোগজনিত সমস্যা দেখা দিয়েছিল।
এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন স্থানীয় রাজনীতিবিদ লিনা হিদালগো, বিচারপতি হ্যারিস কাউন্টি। তিনি বলেন, আমাদের হৃদয় ভেঙে গেছে। লোকজন এ ধরনের অনুষ্ঠানে আসেন ভালো সময় উপভোগ করার জন্য। কিন্তু এমনই একটি আনন্দের অনুষ্ঠান বিষাদে পরিণত হলো।
দুই দিনের ওই সংগীত উৎসবের উদ্বোধনী রাতে প্রায় ৫০ হাজার মানুষ উপস্থিত হয়েছিল বলে জানিয়েছে হিউস্টন ক্রনিকল।
শরীরের বিভিন্ন অংশ কেটে যাওয়া কিংবা আঘাত পাওয়া অন্তত ৩০০ জনকে সংগীত উৎসবস্থলেই বানানো ফিল্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
উৎসবের দ্বিতীয় দিনের আয়োজন বাতিল ঘোষণা করা হয়েছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।