সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ইউপি চেয়ারম্যান তুহিনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ | চ্যানেল খুলনা

ইউপি চেয়ারম্যান তুহিনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ

সাতক্ষীরার তালায় খেশরা ও কুমিরা ইউনিয়নের দুই প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার প্রদান করেছেন খুলনার পাইকগাছার ৬নং লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  কে.এম. আরিফুজ্জামান তুহিন।
শুক্রবার সকালে খেশরার কলাগাছি গ্রামের মাধব সরকারের স্ত্রী  হৈমন্তী সরকার ও কুমিরা গ্রামের প্রিতম ভট্টাচার্যের বাড়িতে গিয়ে দুটি হুইল চেয়ার ও শীতবস্ত্র তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, সোলাদানা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা প্রশান্ত মন্ডল, পাইকগাছা উপজেলা ছাত্রলীগ নেতা রামকৃষ্ণ মন্ডল, আঃ হান্নান, নজরুল ইসলাম, গফুর মোড়ল প্রমুখ।
চেয়ারম্যান আরিফুজ্জামান তুহিন বলেন, এসো প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি স্লোগানকে সামনে রেখে ২০০৮ সাল থেকে আমি বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে আসছি। এরই ধারাবাহিকতায় আজ তালা উপজেলায় দুইটি ও আশাশুনি উপজেলায় তিনটি হুইল চেয়ার এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত মোট ৫০ জনের বেশি প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার ও ক্রেস প্রদান করেছি। আমি শুধু আমার পাইকগাছা উপজেলায় নয় সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যেসমস্ত প্রতিবন্ধী সহযোগীতার কথা জানায় তাদের আমি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সহযোগীতা করে থাকি।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

‎তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

তালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।