সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় ১১ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ | চ্যানেল খুলনা

তালায় ১১ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

সাতক্ষীরা জেলার তালা উপজেলায় নবনির্বাচিত ১১ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের মোঃ জাহাঙ্গীর আলম, নগরঘাটা ইউনিয়নের মোঃ কামরুজ্জামান লিপু, সরুলিয়া ইউনিয়নের শেখ আব্দুল হাই, তেঁতুলিয়া ইউনিয়নের এস এম আবুল কালাম আজাদ, তালা সদর ইউনিয়নের সরদার জাকির হোসেন, ইসলামকাটি ইউনিয়নের গোলাম ফারুক, মাগুরা ইউনিয়নের গনেশ দেবনাথ, খলিষখালী ইউনিয়নের মোল্লা সাবীর হোসেন, খেশরা ইউনিয়নের শেখ কামরুল ইসলাম লাল্টু, জালালপুর ইউনিয়নের এম মফিদুল হক লিটু, খলিলনগর ইউনিয়নের প্রভাষক প্রনব ঘোষ বাবলু।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর সাতক্ষীরা তালা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।