সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্র-ছাত্রী হলসমূহ খুলছে রবিবার | চ্যানেল খুলনা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্র-ছাত্রী হলসমূহ খুলছে রবিবার

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্র-ছাত্রী হলসমূহ আজ ১৭ অক্টোবর রবিবার সকাল ১০টা থেকে খুলে দেয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক কাউন্সিল সভার সুপারিশ এবং ৭ম সিন্ডিকেট সভার ৭.২ নং সিদ্ধান্তের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তাছাড়া শিক্ষার্থীরা অস্থায়ী হলে আসার পর পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করা হবে। উল্লেখ্য যে, বিশ্বব্যাপী কোভিড-১৯ এর কারণে ১৭ মার্চ ২০২০ তারিখ থেকে বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম (সরাসরি) এবং অস্থায়ী ছাত্র-ছাত্রী হলসমূহ বন্ধ ঘোষণা করা হয়। অস্থায়ী ছাত্র-ছাত্রী হল ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থানের জন্য নিম্নে উল্লিখিত শর্তাবলী অনুসরণ করতে হবে। শর্তাবলীর মধ্যে রয়েছে- একাডেমিক কার্যক্রমসহ অস্থায়ী হলে অবস্থানের জন্য সকলকে মাস্ক পরিধানসহ অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে; অনুমোদিত শিক্ষার্থী ব্যতিত বহিরাগত কোন ব্যক্তিকে হলে অবস্থানের জন্য অনুমতি দেয়া হবে না; কোভিড-১৯ বিষয়ে সরকার কর্তৃক নির্দেশিত সকল শর্ত অনুসরণ করতে হবে; এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী কোভিড-১৯ এর টিকা গ্রহণের বিষয়ে সরকার নির্দেশিত শর্ত মেনে চলতে বাধ্য থাকবেন।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডাঃ খন্দকার মাজহারুল আনোয়ার স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।