সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালা বাজারে চুরির ঘটনায় ২ চোর আটক, নগদ টাকা ও আলামত জব্দ | চ্যানেল খুলনা

তালা বাজারে চুরির ঘটনায় ২ চোর আটক, নগদ টাকা ও আলামত জব্দ

তালা বাজারে শ্যামলী কসমেটিকস্ ও মীর চশমা এ্যন্ড ইলেকট্রনিক্স নামে দু’টি দোকানে চুরি হওয়ার ঘটনায় চোর চক্রের মূলহোতাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা, ২টি মোবাইল সেট, ঝুঁড়ি ও থলে উদ্ধার করা হয়। আটককৃত চোরেরা যশোরের অভয়নগর থানার গোয়াখোলা গ্রামের মৃতঃ আব্দুর রব মোল্লার ছেলে শফিকুল ইসলাম (৪০) ও গোপালগঞ্জ জেলার মুকসেদপুর থানার দিঘীরপাড় গ্রামের সামাদ মোল্লার ছেলে ওলিয়ার মোল্লা (৪৫)। আসামীদেরকে গত মঙ্গলবার যশোর অভয়নগর ও কোতয়ালী এলাকা থেকে আটক করা হয়। বুধবার (১৩ অক্টোবর) সকাল ১১টার সময় তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান এক প্রেস ব্রিফিং-এর মাধ্যমে সাংবাদিকদের উক্ত তথ্য নিশ্চিত করেন।
তালা থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান প্রেস ব্রিফিংয়ে জানান, গত সোমবার (১১ অক্টোবর) ভোরে তালা বাজারে ২টি দোকানে চোর চক্রেরা ২টি দোকানের শার্টার ভেঙ্গে নগদ টাকাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। ঘটনাস্থলে সিসি টিভি থাকার কারণে স্বয়ংক্রিয় সিসি টিভি চোরদের কার্যক্রম রেকর্ড করে। সিসি টিভি ফুটেজে চোরদের ধারণকৃত বিভিন্ন আঙ্গিকে ছবি সংগ্রহ করা হয়। চুরি হওয়া মোবাইল দুটির নম্বর সংগ্রহ করা হয়।
তিনি বলেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন করিরের নির্দেশে তালা থানার ওসি’র নেতৃত্বে তদন্ত অফিসার আবুল কালাম, এসআই আবু কাওছার, এএসআই আশরাফ ও এএসআই শামীমের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম গুপ্তচর নিয়োগ এবং প্রযুক্তিগত তথ্য ব্যবহার করে যশোর কোতয়ালী ও অভয়নগর থানার বিভিন্ন এলাকায় শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে মঙ্গলবার চোর চক্রের মূলহোতা শফিকুল ইসলাম বাবু ও ওলিয়ার রহমানকে আটক করতে সক্ষম হয়।
তালা থানার ওসি আরো জানান, রবিবার (১০ অক্টোবর) চোরেরা দু’টি ঝুঁড়ি নিয়ে তালা বাজারে ঘোরাঘুরি করছিল। রাতে বাজারে একটি হাই স্কুলের বারান্দায় শুয়ে ছিল। পরের দিন ভোরে তারা ঐ দু’টি দোকানে চুরি করে। এ চুরিতে ৬ জন চোর অংশগ্রহণ করে। আটকের সময় তাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা, ২টি মোবাইল সেট, ঝুড়ি ও থলে উদ্ধার করা হয়। বুধবার সকালে চোরদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।