সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় নির্বাচন পরবর্তী সহিংসতা মামলায় ৩৬জনের জামিন | চ্যানেল খুলনা

তালায় নির্বাচন পরবর্তী সহিংসতা মামলায় ৩৬জনের জামিন

নির্বাচন পরবর্তী সহিংসতা মামলায় তালা সদর ইউনিয়নে ৩৬জনের জামিন দিয়েছেন আদালত।
রবিবার সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহিবুল হাসান তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন।

জানা যায়,গত ২০ সেপ্টেম্বর তালা সদর ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও তালা উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে ৭৬২ ভোটের ব্যবধানে লাঙ্গল প্রতীকের প্রার্থী এস এম নজরুল ইসলামকে পরাজিত করে। নির্বাচনের ২দিন পর সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আয়োজনে শাহাপুর বাজারে জয়ী প্রার্থী সরদার জাকির হোসেনের বিজয় মিছিল চলছিলো। এ সময় লাঙ্গল প্রতিকের কর্মী আবুল হোসেন সাথে ছাত্রলীগ-যুবলীগের কয়েকজন নেতা-কর্মীর সাথে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ধাক্কা-ধাক্কিতে আহত হয় আবুল হোসেন ।
এই ঘটনায় আবুল হোসেনের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে বর্তমান চেয়ারম্যান সরদার জাকির হোসেনসহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের বিভিন্ন ওয়ার্ড থেকে যারা নৌকা প্রতিকের কঠোর সমর্থক বা কর্মী ছিলেন এমন ৪২ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০/৩৫ জনকে আসামী করে তালা থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং ১০, ২২/৯/২১ ইং।

রবিবার (২৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁদের ৩৬ জনের জামিন আবেদন করা হলে শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেন আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহিবুল হাসান।

আদালতে আসামী পক্ষে শুনানি করেন আইনজীবী এসএম হায়দার আলী, আ. ক. ম রেজওয়ান উল্লাহ সবুজ ও মনিরুজ্জামান । আইনজীবী মনিরুজ্জামান জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।