সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সপ্তাহে দুদিন হবে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস | চ্যানেল খুলনা

সপ্তাহে দুদিন হবে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস

তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস আগামী সপ্তাহ থেকে এক দিনের পরিবর্তে দুই দিন করে হবে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
এবিষয়ে আদেশ দিয়ে জানানো হবে বলে জানিয়েছে প্রাথমিক অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল। এর আগে ১৭ সেপ্টেম্বর অষ্টম ও নবম শ্রেণির ক্লাস সপ্তাহে এক দিনের পরিবর্তে ২ দিন করা হয়েছে।

এরইমধ্যে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) এক নির্দেশনায় জানিয়েছে, অষ্টম ও নবম শ্রেণির ক্লাস সপ্তাহে এক দিনের পরিবর্তে দুদিন করা হবে।
এর আগে, ৭ সেপ্টেম্বর স্কুল-কলেজের প্রধানদের সঙ্গে বৈঠক করে শিক্ষার্থীদের একটি মৌলিক রুটিন প্রণয়ন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
করোনা মহামারির কারণে দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়।
এ বছর এবং আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস প্রতিদিন ক্লাস নেওয়া হচ্ছে। এছাড়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস প্রতিদিন হচ্ছে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

খুবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

কুয়েট শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সেমিনার

কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খুবির গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দু’দিনব্যাপী গ্র্যান্ড রিইউনিয়ন উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।