সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটে “অভ্যন্তরীণ রাস্তা” নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েটে “অভ্যন্তরীণ রাস্তা” নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত

“খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের আওতায় ১৩ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ^বিদ্যালয়ের “অভ্যন্তরীণ রাস্তা” নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এসময় তিঁনি কাজের গুনগত মান ঠিক রেখে দ্রুততম সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন করার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তৃতা করেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. কাজী এ বি এম মহীউদ্দিন, “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন এবং বিশ^বিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার এবং দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মোঃ শরিফুল ইসলাম। ভিত্তিপ্রস্তর স্থাপন এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের ডীনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালকগণ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, হল প্রভোস্টগণ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

খুবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

কুয়েট শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সেমিনার

কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খুবির গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দু’দিনব্যাপী গ্র্যান্ড রিইউনিয়ন উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।