সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আশাশুনি প্রতাপনগরে খোলপেটুয়া নদী বাঁধ ভেঙ্গে পাঁচ গ্রাম প্লাবিত | চ্যানেল খুলনা

আশাশুনি প্রতাপনগরে খোলপেটুয়া নদী বাঁধ ভেঙ্গে পাঁচ গ্রাম প্লাবিত

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় খোলপেটুয়া নদীর বিকল্প রিং বাঁধ ভেঙে আবারও পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের জোয়ারের সময় প্রতাপনগর মানিক হাওলাদারের বাড়ির উত্তর পাশের বিকল্প রিংবাঁধ ভেঙে যায়। প্রথমে সামান্য ঘোগা ও ঘোগাটি বড়ো আকার ধারণ করে প্রায় একশত ফুট রান্তা ভেঙ্গে এলাকা প্লাবিত হয়েছে।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন জানান, প্রবল জোয়ারের চাপে খোলপেটুয়া নদী বন্যাতলা নামক স্থান থেকে রিং বাঁধ ভেঙে যায়। এতে প্রতাপনগর তালতলা, মাদার বাডড়িয়া,কুড়িকাহনিয়া,কল্যাণপুর সহ পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। প্লাবিত এলাকার মধ্যে প্রতাপনগর পশ্চিম, মাদার বাড়িয়া গ্রামের কয়েক শ’ বিঘার মৎস্য ঘের তলিয়ে গেছে। তলিয়ে গেছে কয়েক শ’ পরিবারের ঘর বসতবাড়ি। চারিদিকে শুধু ই জোয়ারের পানি আর পানি। এলাকাবাসীর উদ্যোগে বিকল্প রিংবাঁধ আটকাতে কাজ চলছে। ভাঙন পয়েন্টে রিংবাঁধ দিয়ে শনিবারের মধ্যে ভাঙন বাঁধ আটকানো সম্ভব না হলে সম্পুর্ণ প্রতাপনগর ইউনিয়নটি আবারও পানিতে তলিয়ে যাবে বলে মন্তব্য করেন এলাকাবাসী। বানভাসি ভুক্তভোগী অসহায় মানুষের সুরক্ষায় জরুরী ভিত্তিতে বিকল্প রিং বাঁধ আটকাতে ও রিংবাঁধ টিকিয়ে রাখতে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগী অসহায় স্থানীয় এলাকাবাসীর।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।