সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বরিশালের মেয়রের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি | চ্যানেল খুলনা

বরিশালের মেয়রের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

বরিশাল সদর উপজেলা কমপ্লেক্সে গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া দুই মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

শনিবার (২১ আগস্ট) বিকেলে বরিশাল বিভাগের বিভিন্ন পৌরসভার মেয়র এবং উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ ৭৮ জন প্রতিনিধি পৃথক সংবাদ সম্মেলনে এই দাবি জানান।

বরিশাল ক্লাব মিলনায়তনে বিকেল ৩ টায় প্রথমে সংবাদ সম্মেলন করেন বরিশালের ২৬ পৌরসভার মেয়ররা। এসময় বক্তব্য দেন গৌরনদী পৌরসভার মেয়র মো. হারিস।

২৬ পৌর মেয়রের পক্ষে মেয়র হারিস বলেন, “সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে লক্ষ করে গুলি ছুঁড়ে তাকেই আবার মামলার প্রধান আসামি করা হয়েছে। এক্ষেত্রে কেবল একজন জনপ্রতিনিধিরই সম্মান ক্ষুণ্ণ হয়নি, পুরো রাজনীতিকে কুক্ষিগত করার ষড়যন্ত্র চলছে বলে আমরা মনে করি।”

একই স্থানে বিকেল ৪টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার ৬৭ জন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান।

চেয়ারম্যানদের পক্ষে দেয়া বক্তব্যে গৌরনদীর উপজেলা চেয়ারম্যান মনিরুন্নাহার মেরী বলেন, “সবার আগে দায়ের হওয়া মামলাগুলো প্রত্যাহার করতে হবে। তারপর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা দোষী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। কোন জনপ্রতিনিধির অসম্মান আমরা কোন অবস্থাতেই মেনে নেবনা।”

প্রসঙ্গত, বুধবার (১৮ আগস্ট) রাতে ব্যানার অপসারণকে কেন্দ্র করে বরিশালে পুলিশ, আনসার ও স্থানীয় ছাত্রলীগ সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই রাতে সদর উপজেলা ইউএন’র সরকারি বাসভবনে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, শ্রমিক ইউনিয়ন, আওয়ামী লীগ ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। এ সময় গুলির ঘটনায় আহত হন অনেকে। পুলিশ ও ইউএনও মুনিবুর রহমান বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন। যাতে ৬০২ জনকে আসামি করা হয়েছে এবং মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে করা হয়েছে প্রধান আসামি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

‘গোনাহ থেকে বাঁচতে’ দ্বিতীয় বিয়ে করলেন মাদানী

ছাত্রদলের কমিটি বিতর্কে উত্তপ্ত রাঙামাটি, ১৪৪ ধারা জারি

নিজে খেলার জন্য শিশুদের মাঠ থেকে বের করে দিলেন ইউএনও

বাবার সামনে স্কুলছাত্রী মেয়েকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার লামিন রিমান্ডে

বরগুনায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

পুকুরে একজনকে বাঁচাতে নেমে দুই স্কুলশিক্ষার্থীরই মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।