সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
টিকা দিতে শিক্ষার্থীদের তালিকা চেয়েছে ইউজিসি | চ্যানেল খুলনা

টিকা দিতে শিক্ষার্থীদের তালিকা চেয়েছে ইউজিসি

করোনা সংক্রমণ রোধ ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
সব শিক্ষার্থীর টিকা পাওয়া নিশ্চিত করতে শিক্ষার্থীদের কোভিড-১৯ সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে। একইসঙ্গে এসব বিশ্ববিদ্যালয়ের ৩০ বছরের নিচে শিক্ষক-কমর্কর্তা ও কর্মচারীদেরও তথ্য নির্ধারিত ছক পূরণ করে আগামী ২৮ জুলাইয়ের মধ্যে প্রেরণ করতে বলা হয়েছে।

সম্প্রতি ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক মো. ওমর ফারুখ স্বাক্ষরিত একটি চিঠি সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং ৩০ বছরের নীচে সকল শিক্ষক/কর্মকর্তা-কর্মচারীর তালিকা নির্ধারিত ছক অনুযায়ী একটি ফাইলে করে আগামী ২৮ জুলাইয়ের মধ্যে কমিশনের (http://private.ugcl@gmail.com) মেইলে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

ফেল থেকে পাস ৪ হাজার ৫৮৫, নতুন করে জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।