সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক মঙ্গলবার | চ্যানেল খুলনা

করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক মঙ্গলবার

বর্তমানে করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা দুটোই ব্যাপকভাবে বেড়েছে। মহামারি নিয়ন্ত্রণে কঠোর লকডাউন দিলেও সংক্রমণ-মৃত্যু কোনোটিই কমছে না। এমন পরিস্থিতিতে করণীয় কী, তা ঠিক করতে উচ্চ পর্যায়ের বৈঠক বসছে সরকার।

সোমবার (২৬ জুলাই) মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মঙ্গলবার (২৭ জুলাই) আমরা বর্তমানে করোনা পরিস্থিতিতে নিয়ে মিটিং করব। আগামীকাল দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, হাসপাতালের সিট বাড়িয়ে, ডাক্তার বাড়িয়ে করোনা নিয়ন্ত্রণ করা যায় না। ইউরোপের দেশগুলো দেখেন, স্পেন, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, জার্মানি। জার্মানি তো অসহায় অবস্থায় পড়েছিল। ইন্ডিয়ার অবস্থা দেখেন, কি হয়েছে! একমাত্র মানুষ যদি মাস্ক না পরে, দূরত্ব না মানে ইট উইল বি অলমোস্ট ইমপসিবল।

এদিকে স্বাস্থ্য অধিদফতর সোমবার জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ১৫ হাজার ১৯২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত এবং ২৪৭ জনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাসের ডেল্টা সংক্রমণে গত কয়েক মাস ধরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়লেও একদিনে এত আক্রান্ত ও মৃত্যু বাংলাদেশ আগে দেখেনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।