সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে জমি নিয়ে বিরোধের জেরে যুবকের ওপর বর্বোচিত হামলা, গ্রেপ্তার-২ | চ্যানেল খুলনা

চিতলমারীতে জমি নিয়ে বিরোধের জেরে যুবকের ওপর বর্বোচিত হামলা, গ্রেপ্তার-২

বাগেরহাটের চিতলমারীতে জমি নিয়ে বিরোধের জেরে এক যুবকের ওপর বর্বোচিত হামলা চালানো হয়েছে। হামলার শিকার ওই যুবককে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় চিতলমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ২ জন আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সন্তোষপুর ইউনিয়নের উমাজুড়ি গ্রামের সুলতান মল্লিকের ছেলে হানিফ মল্লিকের (৪২) জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী ফারুক মল্লিকের সাথে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে প্রতিপক্ষের ফারুক মল্লিক, লাভলু মল্লিক, টুকু মল্লিক, হাফিজ মল্লিক, রিয়াজুল মল্লিকসহ ৫-জ জন হানিফ মল্লিকের বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়। হামলায় হানিফ মল্লিক গুরুতর আহত হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় হানিফ মল্লিককে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় হানিফ মল্লিক বাদী হয়ে রবিবার (১৮ জুলাই) চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেণ। মামলা নং-৫।

এ ব্যাপারে অভিযুক্ত ফারুক মল্লিক জানান, ওই জমি আমাদের ফুফু ও হানিফ মল্লিকের দাদীর কাছ থেকে আমরা ক্রয় করেছি। এই ক্রয়কৃত জমি নিয়ে বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে মারা-মারি হয়। এতে আমি আহত হয়ে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছি।

তবে চিতলমারী থানার অফিসার (ওসি) এ এইচ এম কামরুজ্জামান বলেন, হামলার বিষয়ে চিতলমারী থানায় মোঃ হানিফ মোল্লা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় থানা পুলিশ ২ জন আসামীকে গ্রেপ্তার করে বাগেরহাট জেল-হাজতে প্রেরণ করেছে। অন্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।