সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গণমাধ্যমকে তথ্য সরবরাহ না করার সিভিল সার্জনের নির্দেশনা : ডিইউজের উদ্বেগ | চ্যানেল খুলনা

গণমাধ্যমকে তথ্য সরবরাহ না করার সিভিল সার্জনের নির্দেশনা : ডিইউজের উদ্বেগ

সরকারি হাসপাতালের ‘রোগীর সেবা ও স্বাস্থ্য বিষয়ক কর্মকাণ্ড’ সংশ্লিষ্ট কোনো তথ্য গণমাধ্যমকে না দেওয়ার নির্দেশনা দিয়ে ঢাকার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান গত ৮ জুলাই ২০২১ তারিখে যে নোটিশ জারী করেছেন, তা অবিলেম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।

ডিইউজের নেতারা আজ ০৯ জুলাই, ২০২১ শুক্রবার এক বিবৃতিতে উদ্বেগ জানিয়ে বলেন, এ ধরণের নির্দেশনা অবাধ তথ্য প্রবাহের নীতির সম্পূর্ণ পরিপন্থী এবং সাংবাদিকদের কর্ম প্রবাহে সরাসরি হস্তক্ষেপের শামিল। খেয়াল রাখতে হবে, কোনভাবেই যাতে তথ্য প্রাপ্তির অধিকার লঙ্ঘন না করা হয়। একই সঙ্গে করোনা দূর্যোগের বর্তমান ক্রান্তিকালে গণমানুষের কাছে দ্রুত সংবাদ পৌঁছাতে সংশ্লিষ্ট সকল পক্ষকে তথ্য দিয়ে সবার্ত্মক সহযোগিতা করার আহবান জানিয়েছেন ডিইউজের নেতারা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।