সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনা কেড়ে নিল সাংবাদিক মোস্তফা কামালের প্রাণ | চ্যানেল খুলনা

করোনা কেড়ে নিল সাংবাদিক মোস্তফা কামালের প্রাণ

দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরোর সিনিয়র রিপোর্টার মোস্তফা কামাল আহম্মেদ (৫১) করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় তার মৃত্যু নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।

২০১৬ সালের ১ জুন তিনি যুগান্তরে যোগদান করেন। এর আগে খুলনার আঞ্চলিক ও অন্য জাতীয় দৈনিকে কাজ করেছেন।

তার বাড়ি নগরীর খালিশপুর থানার আলমনগর এলাকায়। পিতা মৃত মনসুর আহমেদ। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি গত এক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন।বাড়িতে অক্সিজেন নিচ্ছিলেন।বৃহস্পতিবার তার করোনা পজেটিভের রিপোর্ট পাওয়া যায়।

বৃহস্পতিবার গভীর রাতে অবস্থার অবনতি হলে প্রথমে খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।